বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

ফতুল্লায় কোটি টাকার মাদকসহ গ্রেপ্তার ৫

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৩.৪৩ এএম
  • ২১৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কোটি টাকার মাদকসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো- জেলার ফতুল্লা মডেল থানার কুতুবআইল এলাকার মৃত মেবারক হোসেনের পুত্র খালিদ হাসান রবিন (৩৪), একই থানার পাগলা পশ্চিম পাড়ার মোখলেচুর রহমানের পুত্র ইমরান রহমান মিঠুন (৩২), পূর্ব দেলপাড়ার মৃত আব্দুল খালেকের পুত্র মো. আক্তার হোসেন ওরফে আবির ওরফে কিলার আক্তার(৩৪), জেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাই কাশারীর মৃত জুলহাস মিয়ার পুত্র মো. আকাশ (৩০), ও বরগুনা জেলার আমতলী থানার গেরাবুনিয়ার মো. খলিল হাওলাদারের পুত্র মো. কাউছার (২৩)।

এ সময় তাদের হেফাজত থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ২৫০ কেজি গাজাঁ, ২ হাজার পিছ ইয়াবা ও ৪০০ পুরিয়া হেরোইন উদ্ধার করে।
বুধবার (১৬ আগষ্ট) বিকেলে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম) মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে বুধবার ভোররাত তিনটার দিকে নারায়ণগঞ্জ জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের টিম পাগলা পশ্চিমপাড়াস্থ (জাউল্লা পাড়া) গ্রেপ্তারকৃত মিঠুনের বসত বাড়িতে অভিযান চালিয়ে ওই মাদকসহ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃতরা ভারত থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লা বর্ডার এলাকা থেকে কাভার্ডভ্যান যোগে নিয়ে এসে ঢাকা জেলাসহ নারায়ণগঞ্জ জেলার সকল থানায় পাইকারী বিক্রয় করে থাকে।

 

এ ফতুল্লা মডেল থানায় ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। জেলা পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort