বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন ১ম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, সম্পর্কে নতুন সমীকরণ সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

ফতুল্লায় উদ্ধার হওয়া লাশের নাম হাসান

  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ২.৫৫ এএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি মোল্লা বাড়ী সংলগ্ন ডোবা থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম মো: হাসান (৩০)। সে কুষ্টিয়ার বাজের মাঝির দৌলতপুরস্থ আবু সামেদ মিয়ার ছেলে। পেশায় অটোরিক্সা চালক। নিহত হাসান তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ফতুল্লার কাশিপুর খিল মার্কেটস্থ মজিবরের বাসায় ভাড়ায় বসবাস করতো।

 

শনিবার (৫ নভেম্বর) দুপুরে নিহত হাসানের পরিবারের সদস্যরা ফতুল্লা মডেল থানায় হাসান নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরী করতে এসে লাশের ছবি দেখে শনাক্ত করেন।

এর আগে শুক্রবার সকালে ফতুল্লার পিলকুনি মোল্লা বাড়ী সংলগ্ন ডোবা থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহতের স্ত্রী তানিয়া জানান, তার স্বামী হাসান অটোরিক্সা চালক। তাদের সংসারে সীমান্ত (১১) নামক একটি ছেলে ও ইলমা (২) নামক একটি মেয়ে রয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে বাসা থেকে বের হয়। পরবর্তীতে মনিরের গ্যারেজ থেকে অটোরিক্সা নিয়ে যায়। সকালে বাসায় ফিরে না আসায় গ্যারেজে গিয়ে জানতে পারি হাসান অটোরিক্সা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। শুক্রবার সারাদিন পেরিয়ে শনিবার সকালেও বাসায় ফিরে না আসায় এবং খোঁজ না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরী করার জন্য আসি। থানায় এসে লাশ উদ্ধারের ঘটনা জানতে পারি এবং ছবি দেখে সনাক্ত করি আমার স্বামীর লাশ।

শুক্রবার (৪ নভেম্বর) সকাল আটটার দিকে ফতুল্লা মডেল থানার পিলকুনী মোল্লাবাড়ী মসজিদের সামনের ডোবা থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে। নিহতের পরনে জিন্স প্যান্ট ও গায়ে নীল রংয়ের ফতুয়া রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানায়, লাশ উদ্ধারের ঘটনায় তিনি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের স্ত্রী শনিবার সকালে থানায় নিখোঁজ ডায়েরী করতে এসে ছবি দেখে নিহত যুবকের লাশ শনাক্ত করেন। নিহত যুবকে নাম মোঃ হোসেন। সে অটোরিক্সা চালক ছিলেন। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিক্সা ছিনিয়ে গেছে দূবৃত্তরা।আইনি পক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort