শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

ফতুল্লায় অপহরনকারী চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৫, অপহৃত উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৪.৩১ এএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

ফতুল্লায় অপহরনকারী চক্রের নারী সদস্যসহ পাচঁ সদস্য কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় অপহরনকারীচক্রের কবল থেকে উদ্ধার করা হয় অপহৃত তরুন কামরুল হাসান রিফাত (১৯) কে।

 

সোমবার রাতে ফতুল্লার কাশিপুর থেকে অপহৃত যুবক কে উদ্ধারসহ গ্রেপ্তার করা হয় নারী সহ পাঁচ অপহরনকারীকে।

 

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার কাশিপুর খিল মার্কেটের মৃত মাঈনুদ্দিনের পুত্র আবিদ শেখ (২০), একই এলাকার জাহাঙ্গীরের ভাড়াটিয়া মৃত ওমর খানের পুত্র আকাশ খান (৩৫), শিষমহল আমতলার সেলিম মিয়ার পুত্র সুজন মিয়া (২৬), কাশিপুর গোয়ালবন্দের শেখ কামালের পুত্র মো. তানজিদ (২০) ও একই এলাকার মিন্টুর ভাড়াটিয়ায় শহীদ মিয়ার মেয়ে মাবিয়া বেগম (২৩)।

 

এ ঘটনায় অপহৃত তরুনের বাবা মো. কবির হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, রোববার রাত সাড়ে সাতটার দিকে অপহৃত যুবক রুপগঞ্জ বোরবাস্থ বাসা থেকে চিটাগাং রোডস্থ নানা বাড়ীতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। রাত সাড়ে ১১ টার দিকে অপহৃত যুবক তার চাচাতো ভাইকে ফোন করে জানায় তাকে আটক করা হয়েছে।

 

তাদের চাহিদানুযায়ী দুই লাখ টাকা না দিলে তাকে নির্যাতন করা হবে। তখন রাতেই বিকাশ নাম্বারে ১৫ হাজার টাকা পাঠানো হয়। সকালে পুনরায় ফোন করে বাদীর স্ত্রী কে জানানো হয় দাবীকৃত টাকা না দিলে তার পুত্র কে হত্যা করা হবে।

তখন বাদীর স্ত্রী বিকাশ করো আর ২০ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে বাদী বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশ কে অবগত করে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জামিল হাসান জানান, অভিযোগের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে সোমবার রাত দশটার দিকে কাশিপুর খিল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কে উদ্ধার সহ গ্রেপ্তার করা হয় পাঁচ অপহরনকারীকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort