রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা

ফতুল্লার টাগারপাড়ের এই সড়কটি যেনো খাল

  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১১.২২ এএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

ফতুল্লা থানার পশ্চিম ইসদাইর হোসেন আহম্মদ সড়কটি যেনো খাল। অথচ এই সড়কের উপর দিয়েই প্রতি দিন চলাচল করছে ট্রাক, রিকশা, অটো রিকশা, সিএনজি সহ সব ধরনের যানবাহন। সড়কটির পাশে রয়েছে রপ্তনীমুখী গার্মেন্ট সহ বিভিন্ন শিল্প কারখানা।

ফলে এই সড়কের চারপাশের এলাকায় বসবাস করে হাজার হাজার শ্রমিক। এছাড়া স্থানীয় এলাকাবাসীতো রয়েছেনই। তাদের সকলের চলাচলের এই একটিই রাস্তা। ফতুল্লার পুলিশ লাইন থেকে উত্তর দিকে যে রাস্তাটি গিয়েছে এই রাস্তার নামই হোসেন আহম্মদ সড়ক।

 

কিন্তু বছরের পর বছর ধরে এই রাস্তাটি মেরামত করা হচ্ছে না। যার ফলে যা হবার তাই হয়েছে। রাস্তাটি রীতিমতো একটি নালা বা খালে পরিনত হয়েছে। কিন্তু বাধ্য হয়ে ওই এলাকার মানুষকে এই রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে।

এলাকাবাসী জানিয়েছে, উপজেলা প্রশাসন এলজিইডি’র মাধ্যমে এই রাস্তাটি মেরামত করার স্বিদ্ধান্ত নিয়েও করেনি। স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে মানুষের চরম ভোগান্তি হচ্ছে।

এ বিষয়ে এলাকার গার্মেন্ট মালিক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমরা কি পরিমান দূর্ভোগ পোহাচ্ছি নিজ চোখে না দেখলে বুঝা যাবে না। রাস্তাটি ভেঙ্গে রীতিমতো খালে পরিনত হয়েছে। তাই আমরা আমাদের গার্মেন্টের পন্য পরিবহন করতে পারছি না।

রাস্তায় কভার্ডভ্যান, ট্রাক আটকে যাচ্ছে। এতে পণ্য পরিবহনে বেশ কষ্ট হচ্ছে। আর সাধারণ মানুষের চলাচলে দূর্ভোগেরতো কোনো সীমা নেই।

 

তিনি আরো বলেন, এলজিইডি থেকে আমাদেরকে বলা হয়েছিলো ড্রেন সহ এই রাস্তাটি মেরামত করা হবে। তার জন্য এক কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। পরে জানতে পারলাম এই বরাদ্ধ কেটে অন্যত্র নেয়া হয়েছে।

আসলে প্রশাসন কি করছে আমরা তা জানিনা। আমরা আশা করবো নারায়ণগঞ্জে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা গুরুত্ব দিয়ে রাস্তাটি মেরামত করবেন। তিনি আরো বলেন আমি গত ১৩ আগষ্ট রাস্তাটি মেরামত করার জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে নতুন করে আবেদন করেছি।

আশা করছি তিনি রাস্তাটি অতি দ্রুত মেরামত করে অত্র এলাকার হাজার হাজার মানুষকে এই দূর্ভোগ থেকে বাঁচানোর ব্যাবস্থা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort