বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

ফতুল্লার কাশীপুরে প্রকাশ্যে পিটিয়ে জখম, অভিযুক্ত প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১১.১৮ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

রাস্তা থেকে তুলে নিয়ে রাশেদ (২৬) নামক এক যুবক কে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনার প্রধান আসামী আওয়ামীলীগ নেতা জুয়েল প্রধান কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মারধরের ঘটনা ৩ নভেম্বর ঘটলেও ঘটনার একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং একই দিনে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র।

জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে রাস্তা থেকে তুলে নিয়ে রাশেদ নামক এক যুবকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে জুয়েল বাহিনী।

এ ঘটনায় আহত যুবক রাশেদের বাবা নিজাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত নামা আরো ২-৩ জনকে আসামী করে রোববার রাতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলার আসামীরা হলো ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ এলাকার মৃত নুরুল ইসলাম প্রধানের পুত্র আওয়ামীলীগ নেতা জুয়েল প্রধান(৪০), মোহাম্মদ আলীর পুত্র রাজু আহম্মেদ (৩৫), এবাদলের পুত্র আফজাল (৩০),খলিল মুন্সির পুত্র কাওসার(৩০), আবুল বাবুর্চির পুত্র সেলিম (৩০), ভোলাইলের সফর মাঝির পুত্র হীরা (৩৫), একই এলাকার অহিদ (২৫), নাহিদ(২৫), হাবিব(২৬),সোহান (২৮), বিপ্লব (২৮), ও বিসিক শাসনগাওয়ের মোঃ সম্রাট সহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন।

মামলায় উল্লেখ্য করা হয়, অভিযুক্ত আসামীদের সাথে পূর্ব শত্রুতা ছিলো। চলতি মাসের ৩ তারিখ বিকেল চারটার দিকে বাদীর পুত্র রাশেদ ভোলাইল থেকে মোটর সাইকেল যোগে কাশিপুর যাওয়ার পথে দেওভোগ শেষ মাথা ডাচ বাংলা এটিএম বুথ এর সামনে পৌঁছানো মাত্র অভিযুক্ত আসামীরা

চাপাতি, রামদা, লোহার রড, জিআই পাইপ, লাঠিসোটা সহ দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। এক পর্যায়ে তাকে জোড়পূর্বক রাস্তা থেকে তুলে ভেলাইল শান্তিনগর সেভেন মাঠে নিয়া যায়। সেখানে নিয়ে গিয়ে রাশেদ কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম সহ পায়ের রগ কেটে ফেলে।

হামলাকারীদের কবল থেকে রক্ষা পেতে আহত রাশেদ ডাক-চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত আসামীরা পালিয়ে যায়। এ সময় হামলাকারীরা রাশেদের ব্যবহৃত মোটর সাইকেল ( ঢাকা মেট্রো–ল-২৪-৮৬৮১), মোবাইল ফোন ও পকেটে থাকা ৪ হাজার ৮শত টাকা নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort