শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত টানবাজারের জামাল ইয়ার্নের বিরুদ্ধে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের খানপুর হাসপাতাল নিরাপত্তার চাদরে -আনসার”এপিসি – আবুল বাসারের কৃতিত্ব যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল

ফতুল্লা’র আলোচিত জনি হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২.৩৪ এএম
  • ৬৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় আলোচিত জাহাঙ্গীর আলম জনি হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ৯ জুলাই সকাল ১১টায় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় নিহত জনি’র আত্মীয় স্বজন ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, নৃশংস ভাবে এবং পরিকল্পিত ভাবে হত্যা করে একজন আসামি ছাড়া এখনো পলাতক রয়েছে জাহাঙ্গীর আলম জনি’র খুনিরা। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হলে খুনের প্রকৃত রহস্য উন্মোচন হতো। তাছাড়া খুনি ফারজানা আক্তার মুন্নি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে নিজের অপরাধ ইতিমধ্যে স্বীকার করেছে। তাঁকে রিমান্ডে এনে এই নৃশংস হত্যা কান্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রশাসনের করা উচিত। এই হত্যা কান্ডের সাথে জড়িত হাফসা আক্তার শৈলী, মো. সৈকত, লিংকন, আমিনা বেগম সহ অজ্ঞাত পলাতক খুনিরা এখনো অধরাই রয়েছে। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী অদৃশ্য কারণে কেন অন্যান্য আসামিদের গ্রেফতার করছে না যা এখন জনমনে নেতিবাচক প্রশ্নবিদ।

বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে এই হত্যাকান্ডের সাথে জড়িত বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাই। অন্যথায় জনি হত্যার বিচারের দাবীতে ফতুল্লা মডেল থানা ঘেরাও করার আল্টিমেট দিয়া হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত জাহাঙ্গীর আলম জনি’র পিতা মো. আবদুল শুক্কুর মিয়া, বোন জামাই মো. আল আমিন, ভাই এম তানভীর, চাচা মিলন মিয়া, প্রতিবেশী আবু বক্কর সিদ্দিক সহ বৃহত্তর দেলপাড়া এলাকার বাসিন্দারা এবং পরিবারের সদস্যবৃন্দরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort