বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন ১ম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, সম্পর্কে নতুন সমীকরণ সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

ফতুল্লায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১২.৪৫ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে

ফতুল্লায় অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানায় র‌্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টা থেকে পূর্ব দেলপাড়া ও ভুইগড় এলাকায় দিনব্যাপী এই অভিযান চলে।

অভিযানে ১৭ টন নিষিদ্ধ পলিথিন, ১ হাজার ৫০০ কেজি প্লাস্টিক দানা জব্দ করা হয় এবং মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করাসহ তিনটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সোহাগ পলিথিনকে ১ লাখ টাকা জরিমানা, আল মদিনাকে ২ লাখ টাকা জরিমানা এবং ১৫ টন পলিথিন জব্দ করা হয়। আব্বাসিয়া পলিমারকে ১ লাখ টাকা ও আজাদ প্যাকেজিংকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে এবং সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, অভিযানে ইতিমধ্যে কয়েকটি কারখানায় জরিমানা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ জানান, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারী, মজুদকারী, প্রদর্শনকারী, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort