বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন ১ম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, সম্পর্কে নতুন সমীকরণ সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

ফতুল্লায় হত্যা মামলায় শেখ হাসিনা, শামীম ও পলাশসহ আসামি ৩৪০

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৪.০৩ এএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন গুলিবিদ্ধ হয়ে নিহত ইয়াসিনের (১৮) ভাই মোঃ শীপন।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন – সাবোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু, রফিক ওরফে আন্ডা রফিক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই ফতুল্লার দেলপাড়া এস বি গার্মেন্টসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আসামিরা ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

এসময় ককটেল বিস্ফোরণসহ আন্দোলকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এসময় অয়ন ওসমানের ছোড়া গুলিতে মোঃ ইয়াসিন মিয়া (১৮) বুকে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort