সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক?

ফতুল্লায় সেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৪৬ এএম
  • ১২৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে পূর্ব লালপুর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন হোসাইন ফতুল্লা পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আলী বেপারীর ছেলে।প্রত্যক্ষদর্শী ও নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বালু, ইট ও সিমেন্ট লোড-আনলোড করে বাসায় চলে যান মামুন হোসাইন। তিনি আবার ভোর পাঁচ টার পর প্রতিষ্ঠানে সামনে এলে কয়েকটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। পরে আমরা দৌড়ে গিয়ে দেখি মামুন হোসাইন নিচে পড়ে আছে। ওই সময় দুইজন যুবক (আনুমানিক ২৬-২৮ বছরের) দৌড়ে পালিয়ে যান। পরে সেখান থেকে মামুনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কামাল মিয়া জানান, নিহত মামুন হোসাইনের ইট, বালু, সিমেন্টের ব্যবসা রয়েছে। প্রতি রাতে ইট, বালু, সিমেন্ট লোড-আনলোডের সময়ে তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোরে তাকে ফোন করে ডেকে আনার পর গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort