বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য দাবি আন্দোলন ঘিরে অপপ্রচার ও উস্কানি মূলক কর্মকাণ্ডের অভিযোগ রান্নার চুলা জ্বালাতে, গাড়ির গ্যাস ও গার্মেন্টস শিল্পে ভোগান্তি কাটতে সময় লাগতে পারে আরও কিছুদিন মুন্সীগঞ্জে প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কার্যক্রম পর্যালোচনা সভা নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে তৃতীয়, মুন্সীগঞ্জে তনিমা আক্তারকে জেলা প্রশাসকের সংবর্ধনা সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি’র দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছে নারায়ণগঞ্জ: এমপি কালাম

ফতুল্লায় শিশু ধর্ষণ: ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাতে বিচার নিশ্চিতের আশ্বাস ডিসি-এসপির

  • আপডেট সময় শনিবার, ২৩ মে, ২০২৬, ২.৪৩ পিএম
  • ২০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলা প্রশাসক রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

শনিবার (২৩ মে) সকালে ফতুল্লা মডেল থানায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন তারা। এ সময় তারা অভিযুক্তদের দ্রুত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।

একইসঙ্গে এ ঘটনায় অপর অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ। তার আগে অভিযুক্ত হিরুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। হিরু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

এদিকে সকালে থানায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাতের পর জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “এটি একটি ন্যাক্কারজনক ও লোমহর্ষক ঘটনা। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এই মামলায় সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তদন্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারকে সার্বিক সহযোগিতা দেবে জেলা প্রশাসন।”

তিনি আরও বলেন, এ ধরনের পৈশাচিক অপরাধ সমাজে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শিশুটির চিকিৎসা ও পুনর্বাসনে আমরা পাশে আছি। এ ধরনের অপরাধ রোধে আমাদেরকে সবার সচেতন হতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের নেককার জনক ঘটনা না ঘটে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অপর আসামি হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। খুব দ্রুত চার্জশিট দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।”

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহবুব আলম বলেন, “অভিযুক্ত হিরুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। অপর অভিযুক্ত সোহেলকে আমরা আটক করেছি। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort