বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন ১ম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, সম্পর্কে নতুন সমীকরণ সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

ফতুল্লায় যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামীর বিরুদ্ধে পরোয়ানা

  • আপডেট সময় শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৯.৫৬ এএম
  • ১৭১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌতুকের দাবিতে গার্মেন্টস শ্রমিক স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে আমেনাকে নির্যাতন করার অভিযোগে যৌতুকলোভী স্বামী মারুফ শেখের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় বিজ্ঞ আদালত মারুফের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করার পর পুলিশ তাকে খুজে বেড়াচ্ছে। তবে যৌতুকলোভী মারুফ শেখ পুলিশের ভয়ে এক স্থান থেকে আরেক স্থানে ছুটে বেড়াচ্ছে।

মামলা সূত্রে জানা গেছে, ফতুল্লার ধর্মগঞ্জের শাহিন মিয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌস ওরফে আমেনার গত ৪ বছর আগে বাগেরহাটের রামপাল থানার মল্লিকের বেড় দক্ষিণ সন্নাসি এলাকার কালাম শেখের ছেলে মারুম শেখের সঙ্গে ইসলামি শরিয়ত মোতাবেক তিন লাখ টাকার দেনমোহরে বিয়ে হয়।

চার বছর সংসার করে এবং স্ত্রীকে দিয়ে কিস্তির মাধ্যমে বিভিন্ন মেয়াদে ৫ লাখ টাকা উত্তোলন করে মারুফ। তার পরও যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করে। স্ত্রী গার্মেন্ট শ্রমিক হওয়ার সুবাদে টাকা দিতে অপরাগত প্রকাশ করলে শারীরিক নির্যাতন চালায়।

পরে বাধ্য হয়ে জান্নাতুল ফেরদৌস ওরফে আমেনা তার স্বামী মারুফ শেখ সহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। পরে বিজ্ঞ আদালত মারুফের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন এবং তার মাসুমা বেগমের বিরুদ্ধে সমন জারি করেন।

মারুফ তার পরিবার নিয়ে ফতুল্লার ভোলাইল এলাকায় বসবাস করলেও স্ত্রী মামলা দায়ের করার পর পালিয়ে যায়। আর মারুফের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে এমন সংবাদে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং গ্রেপ্তার করতে পুলিশ তাকে খুজে বেড়াচ্ছে।

জান্নাতুল ফেরদৌস ওরফে আমেনার আইনজীবী ফাইজুল ইসলাম ফয়সাল জানান, জান্নাতুল ফেরদৌস ওরফে আমেনার দায়েরকৃত মামলায় স্বামী মারুফ শেখের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ আদালত। ওয়ারেন্টের কপি থানায় রয়েছে এবং খবর নিয়ে জানতে পারলাম আসামিকে গ্রেপ্তার করার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort