রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১২.১৮ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় আহমেদ সিয়াম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টায় ফতুল্লার শিহাচর তক্কারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম (১৮) ফতুল্লার পিলকুনী এলাকার পাঁচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার ছেলে।

নিহতের মা কাঞ্চন বেগম বলেন, দুই মাস অসুস্থ থাকার পর সুস্থ হয়ে ১৫ দিন হলো একটি হোসিয়ারি কারখানায় কাজে যোগ দিয়েছে সিয়াম। শুক্রবার রাত ১০টার দিকে কয়েকজন ছেলে বাসায় এসে জানায় সিয়ামকে সন্ত্রাসীরা কুপিয়েছে। খবর পেয়ে খানপুর হাসপাতালে গিয়ে সিয়ামের মরদেহ পাই। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয়রা জানান, সিয়াম স্থানীয় ছাত্রলীগ নেতা শরিফ হোসেন শামীমের সঙ্গে ছাত্রলীগের সভা সমাবেশ করতেন। তবে সিয়ামের কোনো পদ পদবি নেই। হত্যাকাণ্ডের বিচার চেয়ে শরিফ হোসেন শামীম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সিয়ামের ডান পাশের উরুতে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort