বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

ফতুল্লায় বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১.৩২ পিএম
  • ১০১ বার পড়া হয়েছে

ফতুল্লায় বিআরটিসি দোতালা বাস (ডাবল ডেকার) এর ধাক্কায় শাহজাদা আল ইমরান (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুইগড়স্থ এসবি গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহজালাল আল ইমরান ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হোসাইনীনগর এলাকার প্রয়াত সামছুল ইসলামের ছেলে।

ইমরান ঢাকা ওয়াসার ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বড় ছেলে আব্দুল্লাহ আল জোবায়ের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের সহকারী প্রকৌশলী।

ফতুল্লার হোসাইননগর এলাকার মৃত সামছুল ইসলামের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল জোবায়ের বাবা।

পুলিশ সূত্রে জানা যায়, আল ইমরান মোটরসাইকেলযোগে সাইনবোর্ড থেকে বাসায় যাওয়ার পথে এসবি গার্মেন্টের সামনে পৌঁছালে পেছন থেকে বিআরটিসির একটি বাস ধাক্কা দেয়। তখন মোটরসাইকেল থেকে তিনি সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাৎক্ষনিকভাবে বাসের চালক দ্রুত পালিয়ে যান।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বলেন, আমরা নিহতের সুরতহাল সম্পন্ন করে মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা সম্পন্ন হয় নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort