সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

ফতুল্লায় বড় বোন খুন, ছোট বোন আটক

  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৯.১৮ এএম
  • ২২৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সুমি (৩০) এক গৃহবধূ খুন হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট বোন সোহানাকে আটক করেছে পুলিশ। নিহত সুমি কাঠেরপুল এলাকার ওয়ার্কসপ দোকানের মালিক শহিদুল ইসলামের স্ত্রী।

 

ঘটনাটির ঘেটেছে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায়।

আটক সোহানা জানান, দুপুরে তার বড় বোন সুমিকে বাসায় রেখে দোকানে পুড়ি কিনতে যায়। এরপর বাসায় ফিরে দেখেন সুমিকে অজ্ঞাত এক যুবক মারধর করে পালিয়ে যাচ্ছে। তখন সে বাড়ির কাছেই ওয়ার্কসপে গিয়ে বোন জামাই শহিদুল ইসলামকে খবর দেয়।

নিহতের স্বামী শহিদুল ইসলাম জানান, সকালে বাসা থেকে বের হয়ে এলাকাতে অবস্থিত নিজের ওয়ার্কসপ ব্যবসা প্রতিষ্ঠান যান। দুপুরে তার স্ত্রীর ছোট বোন সোহানা ওয়ার্কশপে এসে জানায় সুমিকে বাসায় রেখে পুড়ি সিঙ্গারা কিনতে সে এলাকার একটি দোকানে যায়। কিছুক্ষণ পর বাসায় ফিরে এসে দেখে অজ্ঞাত এক যুবক সুমিকে মারধর করে পালিয়ে যাচ্ছে। শহিদুল বলেন, এ খবর পেয়ে তিনি সোহানাকে নিয়ে বাসায় গিয়ে দেখেন তার স্ত্রী সুমি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার শরীরের বেশ কয়েক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার চিহ্ন পাওয়া যায়। পরে স্ত্রী সুমিকে শহিরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম জানান, নিহতের ছোট বোন সোহানাকে আটক করা হয়েছে। তার দেয়া বক্তব্য ও কথাবার্তায় অসংলগ্ন হওয়ায় সন্দেহ হচ্ছে। তার বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়া হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে এই হত্যাকান্ড ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort