বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ

ফতুল্লায় নৌকায় জাল ভোট দিতে গিয়ে ২ জনের ২ বছরের জেল

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ৬.৪২ এএম
  • ১৯১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনে ফতুল্লার একটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নৌকায় জাল ভোট দিতে গিয়ে আটক দুই কর্মীকে ২ বছরের জেল দিয়েছেন আদালত৷

রোববার (৭ জানুয়ারি) বিকেলে দেলপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক হন দুই যুবক৷ পরে তাদের কারাদণ্ড প্রদান করেন আসনটিতে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিথী৷

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক৷

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা দেলপাড়া এলাকার মো. ইস্রাফিল এবং পূর্ব দেলপাড়া এলাকার জামাল হোসেন। তারা স্থানীয়ভাবে শামীম ওসমানের কর্মী বলে পরিচিত৷

নির্বাচনী মামলায় ওই দুই ব্যক্তিকে একইসঙ্গে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, এছাড়া নির্বাচনী মাঠে ভোটারদের প্রভাবিত করতে প্রকাশ্যে টাকা বিলি করায় নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার দুই কর্মীকেও ২ বছরের সাজা দেওয়া হয়েছে৷ নারায়ণগঞ্জ-২ আসনে জাপার প্রার্থী আলমগীর সিকদার লোটনের এক সমর্থককে কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনায় একই দণ্ড প্রদান করেন পৃথক দুই বিচারিক আদালত৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort