সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

ফতুল্লায় নির্মানাধীন ১০ তলার লিফটের ফাঁকে পড়ে যুবকের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ৬.৪৪ এএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় একটি নির্মানাধীন বহুতল ভবনের নির্মানাধীন লিফটের ফাঁকে পড়ে খন্দকার জনি (৩৯) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ চাচার দোকান এলাকার পৈতৃক ভবন খন্দকার টাওয়ারে এ ঘটনা ঘটে।

নিহত খন্দকার জনি একই টাওয়ারের নাসির খন্দকারের ছেলে। তিনি শহরের ৫ নং মাছ ঘাটের মাছ ব্যবসায়ী ছিলেন।

নিহতের বন্ধু রোমান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর তারা একসাথেই আড্ডা দিচ্ছিলেন। রাত ৮ টার পর সে তার বাড়ি ফিরে যায়। পরে রাতে নির্মানাধীন ভবনটির নির্মানাধীন লিফটের ১০ তলায় ফাঁকা দিয়ে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহরের ৩শ শয্যা হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, কি কারণে বা কেন সে ১০ তলায় উঠেছিল তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, রাতে নিহতের পরিবারের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort