বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

ফতুল্লায় দুই কিশোরগ্যাং গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৩

  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৮.২০ এএম
  • ২২০ বার পড়া হয়েছে

ফতুল্লার কুতুবপুরের কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গ্রুপ প্রধান ইমন (২৪) রক্তাক্ত জখমসহ আহত হয়েছে অপর গ্রুপের রাব্বি (২৩) ও তার বোন জুথি (২৫)৷

 

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে কুতুবপুরের মুসলিমপাড়া মিনার মসজিদ সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাব্বি ও রতনের কিশোর গ্যাংয়ের সাথে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিলো কিশোর গ্যাংয়ের হোতা ইমনের৷ আজ বিকেলে দুজন শিশুর মধ্যে মারামারির ঘটনায় প্রথমে পরিস্থিতি উত্তপ্ত হয়। এরপর কিশোর গ্যাংয়ের হোতা ইমন ৫-৭জনকে নিয়ে হামলা চালায় রাব্বির বাড়িতে৷ সেখানে রাব্বিকে না পেয়ে তার বোন জুথিসহ অন্যান্য নারী সদস্যদের মারধর করে ও বাড়িতে ভাঙচুর চালায় ইমন,খবির মোহন, মহসিন, ঝর্না, আয়েশা৷ হামলায় জুথি রক্তাক্ত জখম হন৷ এই ঘটনায় রাব্বি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে বিচার চাইতে গেলে সেখানে খবিরের সাথে তার তর্কাতর্কি হয়৷ একপর্যায়ে খবির রাব্বিকে ধাক্কা দিলে রাব্বি খবিরকে থাপ্পড় দেয় ও লাঞ্চিত করে৷

খবর পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের সাথে নিয়ে সুইচ গিয়ার সহকারে ঘটনাস্থলে আসে ইমন৷ শুরু হয় উভয়পক্ষে সংঘর্ষ৷ এতে রক্তাক্ত জখম হয় ইমন৷ ইট দিয়ে তার মুখমণ্ডল থেতলে দেয় প্রতিপক্ষ গ্রুপটি৷ সংঘর্ষে আহত হয় রাব্বিও৷ একপর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে উভয়পক্ষকে থামান৷

 

অনুসন্ধানে জানা যায়, ইমনের বিরুদ্ধে কুতুবপুরে অসংখ্য অপকর্মের অভিযোগ রয়েছে৷ কিশোর গ্যাং লালন, মাদক ব্যবসা, নারী দিয়ে বাসায় ডেকে এনে ব্ল্যাকমেইলিংসহ আরো নানা অভিযোগে অভিযুক্ত ইমন। তার পিতা ডাকাতি মামলায় কারাগারে আছেন৷ ইমনের সৎ পিতা খবিরউদ্দিনও কুতুবপুরে জুয়ার বোর্ড পরিচালনা, মাদক ব্যবসার সাথে জড়িত৷

কিশোর গ্যাংয়ের এই দুই সদস্যের বিরুদ্ধেও রয়েছে মাদক ব্যবসা ও সন্ত্রাসের অভিযোগ৷ মারামারির ঘটনায় উভয়পক্ষ থেকে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়৷

 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক বলেন, দুই গ্রুপে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই৷ স্থানীয় মুরুব্বিরা সামাজিকভাবে এর মীমাংসা করবেন বলে পুলিশকে আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort