রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

ফতুল্লায় ড্রেন থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫, ১০.৪৪ এএম
  • ১০০ বার পড়া হয়েছে

ফতুল্লায় সড়কের পাশের ড্রেন থেকে জনি সরকার নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকা থেকে লাশ উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।

নিহত জনি সরকার সিলেট জেলার জামালগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের করুনা সরকারের ছেলে।

নিহতের বাবা করুনা সরকার জানান, তিনি ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রীকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর কাজ করেন। স্ত্রী দুই মেয়ে ও একমাত্র ছেলে জনিকে (২৫) নিয়ে ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকায় দুলাল পুলিশের বাড়িতে ভাড়া থাকেন। জনি মাঝে মধ্যে গার্মেন্টসে কাজ করে আর এলাকার মাদকাসক্ত ছেলেদের সাথে চলাফেরা করেন। গত রাত (সোমবার) ৯টা থেকে জনি নিখোঁজ ছিলো। সকালে খবর পেয়েছি ড্রেনে একটি বস্তাবন্দি লাশ পড়ে আছে। এরপর পুলিশ এসে বস্তা থেকে লাশ বের করলে জনিকে সনাক্ত করেন তিনি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, প্লাষ্টিকের বস্তায় হাত পা বাধা অবস্থায় ড্রেন থেকে জনি সরকারের লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে মারধর বা শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়না তদন্ত রিপোর্টে হত্যার কারন পাওয়া যাবে। এঘটনায় যারা জড়িত তাদের সনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort