বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.০৩ এএম
  • ২৪১ বার পড়া হয়েছে

ফতুল্লা, এনায়েতনগর ইউনিয়নের মুসলিম নগর পূর্ব পাড়া ও মধ্যে পাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য এলাকাবাসী মানববন্ধন করেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসীরা বলেন. স্থানীয় জনপ্রতিনিধিগন দীর্ঘ এক যুগ ধরে এই জলাবদ্ধতা নিরসনের জন্য নানান প্রতিশ্রুতি দিলেও এর কোন কার্যকরী পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।

বিসিক শিল্প নগরীর অধিকাংশ মানুষ এই এলাকায় বসবাস করে, প্রায় অর্ধ লক্ষ্যাদিক জন সাধারণ এই জলাবদ্ধতার দুর্ভোগ পোহাচ্ছে দীর্ঘদিন । এতে করে জনগণের সাধারণ জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়েছে।

এসময় আরেক বক্তা বলেন অপরিকল্পিত নগরায়ন ও ভূমিদস্যুদের প্রভাবে মরাখাল ভরাট হওয়ায় এই জলাবদ্ধতার মূল কারন ও বটে।

তবে সরকার চাইলে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এই খাল পূর্ন উদ্ধার করে ও পরিকল্পিত ভাবে নগরায়ণের মাধ্যমে আমাদের এনায়েতনগর, মুসলিম নগর, পূর্ব পাড়া,মধ্যে পাড়া এলাকাবাসীর স্বস্তি ফিরিয়ে দিতে পারে।

এবিষয়ে জানতে চাইলে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার আবদুল জলিল মুঠোফোনে জানান জলবদ্ধতা বিষয়ে জানি তবে আমি একটি বৈঠকে আছি পরে আপনাকে বিস্তারিত বলবো।

জলাবদ্ধতা নিরসনের জন্য আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন মুসলিম নগর পূর্বপাড়া বাসিন্দা এডভোকেট ওয়ালি উল্লাহ রাসেল, আবদুল মোমিন, মো জামাল মাদবর, আওলাদ মাদবর, মধ্যপাড়ার মো: আনোয়ার মাদবর,মো আজহার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, হাজী মো আলী আকবর, আবদুল্লাহ, মো: মিলন, আক্তার, মান্না, আল আমিন, হাজী মো: আলী নেওয়াজ, মো সুলতান, দৌলত মাদবর, ফয়সাল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort