শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ

ফতুল্লায় ক্রনি অ্যাপারেলসে বিস্ফোরণ, দগ্ধ ১৪

  • আপডেট সময় শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪, ২.৫৭ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় ক্রনি অ্যাপারেলসে গ্যাস ওয়েল্ডিং করার সময় পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ১৪ জন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন- মেহেদী হাসান (৩০), জাকির (২৬), কামরুল (৪০), মাহবুব (৩০), শফিক (২৮), সিকিউরিটি মনির (২৮), সামছু (৩২), রিপন (৩৪), রুবেল মিয়া (১৯), জিতু (৪০), পলাশকান্তি (৪২), মুকুল (৪২), মিঠুন (২৫) ও মুকুল (৪০)।

দগ্ধ কামরুল বলেন, ক্রনি অ্যাপারেলসে গ‍্যাসের ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ গ্যাস পাইপ ফেটে যায়। এতে করে আমাদের বেশ কয়েকজন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তবে ১৪ জনের মধ্যে ১২ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেবেন বলে জানিয়েছেন চিকিৎসক।

বাকি দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় অবজারভেশনে রাখা হয়েছে তাদের সিদ্ধান্ত পরে নেবেন বলে জানিয়েছেন চিকিৎসক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দগ্ধ হয়ে ১৪ জন আমাদের জরুরী বিভাগে এসেছে। তাদের চিকিৎসা চলছে। তবে বেশিরভাগ মানুষের দগ্ধের পরিমাণ একেবারে কম। যাদের ভর্তি লাগবে, তাদের ভর্তি দেওয়া হবে। বাকিদেরকে ছেড়ে দেওয়া হবে। এখনই এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort