রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

ফতুল্লায় কিশোর গ্যাং লিডার ইভন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩৩ এএম
  • ৯২ বার পড়া হয়েছে

ফতুল্লার মাসদাইরে কিশোর গ্যাং লিডার নাহিয়ান আজম ইভন হত্যা মামলার এজাহার নামীয় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রাতুল ওরফে টুটুল (২৯)। সোমবার দিবাগত রাত তিনটার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

এরআগে সোমবার রাত নয়টার দিকে এ মামলার এজাহার নামীয় প্রধান আসামী সাইফুল ওরফে পাগলা সাইফুল কে মাসদাইর থেকে গ্রেফতার করে পুলিশ। এনিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এজাহারনামীয় আসামি রাতুল ওরফে টুটুল ফতুল্লা মডেল থানার ইসদাইর বাজারস্থ শহিদ ভিলার ভাড়াটিয়া আলম শিকদারের পুত্র। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের কে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, রোববার রাত নয়টার দিকে নিহত কিশোর গ্যাং লিডার নাহিয়ান আজম ইভন তার দুই বন্ধু সিয়াম এবং নাছিম কে নিয়ে মোটর সাইকেল নিয়ে ইসদাইর থেকে জামতলার দিকে যাচ্ছিলো। পশ্চিম ইসদাইরস্থ পৌর স্টেডিয়ামের গেইটে পৌছানো মাত্র পূর্ব শত্রুতার জের ধরে

এজাহারনামীয় আসামী সাইফুল ওরফে পাগলা সাইফুল, তার দুই ভাই আনোয়ার হোসেন বাবু, শফিকুল ইসলাম, এবং সহোযোগি শুক্কুর ও রাতুল ওরফে টুটুল, রাজু সহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ইভন মোটরসাইকেলের গতিরোধ করে তাকে টেনে হিচড়ে মোটর সাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি ভাবে কোপায়।

 

ইভন কে রাস্তায় ফেলে রেখে তার ব্যবহৃত মোটর সাইকেল ও লুট করে নিয়ে যায় অভিযুক্তরা। পরবর্তীতে ইভন কে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত নাহিয়ান আজম ইভনের বাবা এস. এম বাবু বাদী হয়ে শফিকুল ইসলাম, সাইফুল ওরফে পাগলা সাইফুল, আনোয়ার হোসেন বাবু এবং সহোযোগি শুক্কুর ও রাতুল ওরফে টুটুল,রাজু সহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জন কে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাছিনুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, মামলার অধিকতর তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চেয়েগ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কে আদালতে প্রেরন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু গুরত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort