বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন ১ম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, সম্পর্কে নতুন সমীকরণ সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

ফতুল্লায় আ’লীগ চেয়ারম্যানের চিপস প্যাকেট তৈরির কারখানায় অগ্নিকান্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৮.৫৭ এএম
  • ১২৮ বার পড়া হয়েছে

ফতুল্লায় আ.লীগের সাবেক চেয়ারম্যান ও একাধিক ছাত্র হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি জাকির ওরফে ঘি জাকিরের অনুমোদনহীন প্রতিষ্ঠান আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রি লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ধবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

কারখানাটির ম্যানেজার পিন্টু চাকমা জানান, প্রতিষ্ঠানে প্রচুর মালামাল মজুদ ছিল। এটি মূলত চিপসের প্যাকেট তৈরির কারখানা। কারখানা চলমান অবস্থায় আগুন লাগলে শ্রমিকরা বের হয়ে আসে। আগুনে কারখানার মালামাল ও মেসিনারিজের ব্যাপক ক্ষতসাধন হয়।

কারখানাটির অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি জানান, মেয়াদোত্তীর্ণ অনুমোদন আছে, আমরা রিনিউ করার প্রক্রিয়ায় আছি।

এদিকে কারখানাটিতে বিপুল পরিমান গ্যাস ও বিদ্যুৎ চুরির অভিযোগ আছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, চিপসের প্যাকেট তৈরির কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

কারখানাটিতে চিপসের প্যাকেট তৈরির দাহ্য পদার্থ মজুত ছিল, যা আগুনের তীব্রতা বাড়ায়। সদর ও ফতুল্লা ফায়ার স্টেশনের ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। এখন ডামিং এ কাজ চলছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম আগুনের সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের ঘটনায় কারখানাটির ম্যানেজার থানার সাধারণ ডায়েরি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort