বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

ফতুল্লরায় ট্রেনের সঙ্গে সিমেন্ট বোঝাই গাড়ির সংঘর্ষ, চালকের পা বিচ্ছিন্ন

  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ৩.৩৬ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

ফতুল্লায় ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে সিমেন্ট বোঝাই একটি ভটভটির সংঘর্ষ হয়েছে। এতে ভটভটিটির চালক আইনুল (৩০) গুরুতর আহত হয়েছেন। তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ট্রেনের তেলের ট্যাংকি ফুটো হয়ে তেল ঝড়ে পড়ছে।

 

স্থানীয়রা আহত চালক আইনুলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেছে। শনিবার বিকেল ৩টায় ফতুল্লার দাপা শিহাচর এলাকায় শাহজাহান রোলিং মিলের সামনের রেল ক্রসিং এ ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের সামনে পড়ে সিমেন্ট বোঝাই অবৈধ যান ভটভটি। ট্রেন দেখে দুর্ঘটনার আগেই ভটভটির হেলপার পালিয়ে যায় কিন্তু চালক একাই চেষ্টা করছিলেন রেললাইন থেকে গাড়িটি উঠানোর।

এসময় ট্রেনের সঙ্গে ভটভটির সংঘর্ষ হলে বিকট শব্দে চালকসহ অনেকটা দুরে ছিটকে পড়ে ভটভটি। এতে ভটভটির চালক মারাত্মক আহত হয়, তার একটি পা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অন্যদিকে, ভটভটির আঘাত লাগে ট্রেনের ট্যাংকি ফুটো হয়ে তেল ঝড়ে পড়ে এবং দুর্ঘটনাস্থলেই থেমে যায়। পরে কোন মতে ট্রেনটি ফতুল্লা রেলষ্টেশনে নেয়া হয়।

 

চাষাঢ়া রেলষ্টেশন মাস্টার সামসুল মোহাম্মদ খাজা সুজন জানান, ট্রেনটি ফতুল্লা রেল ওস্টশনে রাখা হয়েছে। আরেকটি ইঞ্জিন আসলে রেল চলাচল স্বাভাবিক হবে।

নারায়ণগঞ্জ রেল পুলিশের আইসি নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়েছে। যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে সেটি অবৈধ রেল ক্রসিং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort