শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন। বুলবুল হত্যা: বন্দরের সিফাত বাহিনীর প্রধানসহ আটক ৯ ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি

প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট

  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪, ৩.৫৫ এএম
  • ১৫১ বার পড়া হয়েছে

ভুয়া ঋণের মাধ্যমে সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ হাসান মল্লিকসহ ব্যাংকটির ৪ কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনার অনুসন্ধান করছে দুদক। সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ব্যাংক কর্মকর্তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন রোববার (২৩ জুন) এই আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

পিপি মাহমুদ হোসেন বলেন, প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ হাসান মল্লিক, ভাইস প্রেসিডেন্ট মুশফিকুল আলম, ব্যাংকটির নারায়ণগঞ্জ শাখার এসএভিপি দীপক কুমার দেবনাথ ও মুহম্মদ মেহেদী হাসান সরকারের বিরুদ্ধে ঋণ জালিয়াতির ঘটনায় অনুসন্ধান করছে দুদক। প্রিমিয়ার ব্যাংকের এই চার কর্মকর্তাসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ‘ব্যাক টু ব্যাক এলসি’ সুবিধার আড়ালে জাল-জালিয়াতির মাধ্যমে ৪৩টি সন্দেহভাজন তৈরি পোশাক প্রতিষ্ঠানের অনুকূলে সাড়ে তিন হাজার কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুর করে আত্মসাতের অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

দুদকের পিপি বলেন, প্রিমিয়ার ব্যাংকের ওই চার কর্মকর্তা দেশত্যাগের পরিকল্পনা করছেন। সে কারণে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আজ রোববার আদালতে আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort