সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি “জান্নাতের পাখিদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি”—প্রধান অতিথি এম এইচ তালুকদার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৪.১৩ এএম
  • ৫১৩ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বুধবার (২৩ জুন) সকালে ২নং রেলগেইট জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় জেলা আওয়ামীরলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ মো. বাদল, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুল হাই বলেন, আজকের দিনটি আমাদের কাছে স্পর্শকাতর। ১৯৪৯ সালের এই দিনে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়। পাইক পাড়ার মিউচুয়াল ক্লাবে আলোচনা হয় এবং বাইতুল আমানে এই দলের নাম ঘোষণা করা হয়। আমি এই দুই জায়গা সংরক্ষনের দাবী জানাচ্ছি। স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অনুপস্থিতে এই দেশের মানুষ যুদ্ধে ঝাপিয়ে পরেছিলো। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলে গেছেন আমি যদি নাও থাকি যারা যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পরবে। দেশ স্বাধীন হওয়ার জন্য বঙ্গবন্ধু ভাষণ ছিল বড় হাতিয়ার। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশ নামক স্বাধীন মানচিত্র পাই। আজকে তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে আমাদের এক অদৃশ্য শক্তি করোনা ভাইরাসের মোকাবেলা করতে হবে। তাই আমাদের সবাইকে স্বাস্থবিধি মেনে চলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort