বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের খানপুর হাসপাতাল নিরাপত্তার চাদরে -আনসার”এপিসি – আবুল বাসারের কৃতিত্ব যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল ফতুল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি সহ্য করার জন্য বিএনপিকে ক্ষমতায় আনিনি: জাবের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল সাত ঘর, বাছুর বাঁচাতে গিয়ে দগ্ধ বাড়ির মালিক নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি

প্রতিবন্ধীরা বোঝা নয়, সম্পদে পরিণত হতে চলেছে : মেয়র হাসিনা গাজী

  • আপডেট সময় শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ১০.৪৯ পিএম
  • ৪১৪ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেছেন, প্রতিবন্ধীদের জন্য সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হওয়ায় তারা এখন দেশের বোঝা নয়, সম্পদে পরিণত হতে চলেছে। প্রতিবন্ধীদের প্রতি আমাদের সবাইকে আন্তরিক হতে হবে। তাদের জন্য কাজ করে যেতে হবে।
শুক্রবার (৪ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকায় দৈহিক ও মানসিক প্রতিবন্ধি শিার্থীদের বার্ষিক খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেতে উঠি আনন্দ উচ্ছ¡াসে’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করে ডিস্যাবিলিটি এম্পাওয়ারমেন্ট ফর সাস্টেইনেবল ইমপ্যাক্ট (দেশি) এবং কে টি এম ডকইয়ার্ড লিমিটেড।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী আরও বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এক সময় প্রতিবন্ধী সন্তান নিয়ে পিতা-মাতার দুরচিন্তার অন্ত ছিল না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করেছেন।
ভাল মন নিয়ে মানবতার সেবায় সমাজে পিছিয়ে পড়া অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে। প্রতিবন্ধীরা আমাদের সন্তান। তারা আমাদের বোঝা নয়।
তাদের পরিচর্যা করে সম্পদে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য যেসকল কর্মকান্ডে নিরলসভাবে করে যাচ্ছেন, তা বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়াই করে যাচ্ছেন। এজন্য মুক্তিযুদ্ধের পরে সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক অধ্য কর্ণেল (অবঃ) কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান খান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন ও সেলিনা আক্তার রিতা, ডিস্যাবিলিটি এম্পাওয়ারমেন্ট ফর সাস্টেইনেবল ইমপ্যাক্ট (দেশি) এর নির্বাহী পরিচালক মারুফ আহমেদ মৃদুল, পরিচালক তামজিদুল ইসলাম জিয়ান ও পরিচালক রাবেয়া ইয়াসমিন নীলা সহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort