মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ পুলিশকে দ্বন্দ্বে নয়, অপরাধ দমনে মনোযোগী হতে হবে: ডিসি মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মালির অংক বাজারে আগুন, আগুনের হাত থেকে রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান। সোনারগাঁও সাহিত্য কুটির অভিষেক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া

  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫, ১১.৪৫ এএম
  • ১১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ প্রতিবন্ধীদের আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এবং তাদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সরকারি ভাবে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার প্রাপ্ত মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। তিনি ২৩ এপ্রিল শুক্রবার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মধুগড় এলাকায় আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেন।

প্রতিবন্ধীদের প্রাণের স্পন্দন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: সেলিম রেজা টিউশনি করে নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করে কিন্ত ১৫০ জন প্রতিবন্ধী ছাত্র ছাত্রী লেখাপড়া করায় বই, খাতা, কলম সহ শিক্ষা সামগ্রী সংকট দেখা দিয়েছে এবং স্কুল ঘরটির টিনগুলো নষ্ট হয়ে গেছে। যার কারণে বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যাচ্ছে এবং প্রয়োজন কয়েকটি ফ্যান। ক্লাস করাতে ভোগান্তি হচ্ছে। বয়সের ভারে নুয্যু স্কুল মাস্টার সেলিম রেজার পক্ষে প্রতিবন্ধীদের স্কুল পরিচালনা করা কস্ট সাধ্য হয়ে পড়ছে তারপরও তিনি থেমে নেই। সকলের সাহায্য সহযোগিতা কামনা করেছে। প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে করা যাবে না বলে তিনি মানবিক দৃষ্টি কোন থেকে দেখার অনুরোধ করেছেন।

প্রতিবন্ধীদের সুস্থ স্বাভাবিক ও খেলাধূলা এবং পড়াশোনায় পারদর্শী করে গড়ে তোলতে বিনা পয়সায় পাঠদান সহ মায়ের মতো স্নেহ ভালোবাসায় আদর যত্নে গড়ে তুলছে মানবিক কয়েকজন নারী শিক্ষক।

জরাজীর্ণ প্রতিবন্ধী স্কুলটির অবকাঠামো মেরামতের জন্য সরকারের সুদৃষ্টি এবং সব শ্রেণি পেশার মানুষকে মানবিক গুণাবলী নিয়ে আন্তরিক ভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। পরিশেষে তিনিও প্রতিবন্ধীদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort