শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের নির্দেশ উপেক্ষা করে লেবাননে স্থায়ী সেনাপোস্ট স্থাপন করল ইসরাইল বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনী রায়ের আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নেমেছে ফিফা মেজর মোজাফফরকে গ্রেফতার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদ্ঘাটনের সম্ভাবনা ৮ ঘন্টা পর মিললো নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ সেলিম ওসমান সন্ত্রাসী, হাতেম জুলাই হত্যা মামলার আসামি: এমপি আল আমিন পূজার সময় যুবকের মন্দিরে হামলা, পরিবারের দাবি মানসিক ভারসাম্যহীন জুলাইকে ধারণ মানে শুধু দিবস পালন নয়, বৈষম্যহীন সমাজ গড়া: ডিসি পেশাগত নিবন্ধনের দাবিতে ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ ও পদযাত্রা ইপিজেডে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

পূজার সময় যুবকের মন্দিরে হামলা, পরিবারের দাবি মানসিক ভারসাম্যহীন

  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২.২৩ পিএম
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় শ্রী শ্রী দরিদ্র ভান্ডার কালী মন্দিরে কাঠাম পূজার সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইয়ামিন নাবিল নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন মন্দিরে আসা লোকজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে মন্দিরের ভেতরে এ ঘটনা ঘটে। ইয়ামিন নাবিল বন্দরের শাহী মসজিদ এলাকার বাসিন্দা। তার বাবার নাম নূর মোহাম্মদ।

মন্দিরের পুরোহিত কমল চক্রবর্তী বলেন, দুর্গাপূজার প্রস্তুতির অংশ হিসেবে দুপুরে কাঠাম পূজার আয়োজন করা হয়েছিল। এ সময় ওই যুবক মন্দিরে ঢুকে ‘আল্লাহ পূজা নিষেধ করেছেন’ বলে পূজার সামগ্রীতে লাথি মেরে ফেলে দেন। এ সময় মন্দিরের লোকজনকেও লাথি মারেন তিনি। পরে উপস্থিত লোকজন তাকে আটক করে সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

কমল চক্রবর্তী বলেন, ‘আমরা নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম একসঙ্গে বসবাস করছি। কখনো এমন ঘটনা ঘটেনি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

ইয়ামিন নাবিলের বড় ভাই অমিত হাসান দাবি করেন, তার ভাই দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। এ বিষয়ে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক আল মেহেদী বলেন, “দুপুরে এক যুবক মন্দিরের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে। সে বন্দর এলাকার বাসিন্দা। তার পরিবার দাবি করেছে, তিনি মানসিক ভারসাম্যহীন। তবে তারা যদি এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারে, তাহলে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort