বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

পুলিশি বাঁধার মুখে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মানববন্ধন

  • আপডেট সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৪.০৭ এএম
  • ৫৩২ বার পড়া হয়েছে

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের দিনটিকে ‘ভোটাধিকার হরণ’ দিবস আখ্যায়িত করে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা পরিষদে সংলগ্ন ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

 

কর্মসূচি পালনের এক পর্যায়ে পুলিশ এসে বাঁধা দেয় এবং বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের নিকট থেকে হ্যান্ড মাইক ও ব্যানার কেড়ে নিয়ে যায়। এসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকে মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই।

 

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয় এবং আমাদের ব্যানার ফেস্টুন ও মাইক কেড়ে নিয়ে যায়। তিনি আরও বলেন, দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় আসে জনগণের উপর চেপে বসেছে এই অবৈধ সরকার। এই সরকারের পতনের ঘন্টা বেজে উঠেছে। জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও এদেশের প্রধানমন্ত্রী সব। এদেশের মানুষ আবারও তাদের ভোটের অধিকার ফিরে পাবে।

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি’র সভাপতিত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, এড. মাহফুজুর রহমান হুমায়ুন, সদস্য রিয়াদ মো. চৌধুরীর, রুহুল আমীন শিকদার, শাহ আলম হিরা, এড. গুলজার হোসেন, একরামুল কবির মামুন, জুয়েল আহমেদ, জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা কৃষক দলের সভাপতি শরিফুল ইসলাম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি রহিম শরিফ মায়া, মহানগর মহিলা দলের আহবায়ক দিদার মাসুদ ময়না, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন রবিন, যুবদল নেতা আঃ খালেক টিপু, ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort