সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পাকিস্তানে একাধিক হামলায় ১৭ সেনা নিহত

  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৮.৩৭ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

পাকিস্তানের বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় বিভিন্ন ঘটনায় কমপক্ষে ১৭ সেনা নিহত হয়েছে। শনিবার সেনাবাহিনীর বরাত দিয়ে ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, যে কয়টি হামলা হয়েছে তারমধ্যে রয়েছে, গোয়াদরে একটি জঙ্গি হামলা, ডেরা ইসমাইল খানে দূরনিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণ এবং লাকি মারওয়াতে একটি নিরাপত্তা অভিযান। ডেরা ইসমাইল খানে আরেকটি দূরনিয়ন্ত্রিত বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, উপকূলীয় জেলার পাসনি থেকে ওরমারা যাওয়ার সময় গোয়াদরে অতর্কিত হামলার শিকার হয় সামরিক গাড়ি বহর। জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর দুটি গাড়িতে হামলা চালালে ১৪ সেনা নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এ এলাকায় স্যানিটাইজেশন অপারেশন চালানো হচ্ছে এবং এই জঘন্য কাজের অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে বদ্ধপরিকর এবং আমাদের সাহসী সেনাদের এই ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।’

গোয়াদরে হামলার কয়েক ঘণ্টা আগে, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গাড়ি বহর লক্ষ্য করে ধারাবাহিক বোমা বিস্ফোরণে ডেরা ইসমাইল খান জেলায় পাঁচজন বেসামরিক এবং একজন সেনা নিহত ও ২৪ জন আহত হয়। পৃথকভাবে, নিরাপত্তা বাহিনী দুটি গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালনার সময় দুই সেনা নিহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort