বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

পশ্চিম লামাপাড়ায় আবু গং এর দাবীকৃত টাকা না পাওয়ায় রবিউলকে মারধর, দোকান ও বসতবাড়িতে তালা

  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.০৪ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের পশ্চিম লামাপাড়ার বাসিন্দা মৃত. শামসুদ্দিনের ছেলে রবিউল (৪৭) এর কাছে জমি বিক্রির ১৭ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করেন তারই সহোদর ভাই আবু মিয়া(৪৯) গং। আবু মিয়ার দাবীকৃত চাঁদা না দেওয়ায় রবিউলকে মারধর করে প্রাণনাসের হুমকি দেয় এবং সেই সাথে বিক্রিত জমির দোকানঘর সহ রবিউলের অটোরিকশা ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা করে অবৈধভাবে দোকানে তালা লাগিয়ে দেয়।

অসহায় রবিউল ভাইদের সন্ত্রাসী হামলায় প্রাণনাসের ভয়ে স্ত্রী ও ২ কন্যা সন্তানকে নিয়ে প্রায় দিশেহারা।

তথ্যসূত্রে জানা যায়, রবিউলের বাবা শামসুদ্দিন মৃত্যুকালে ৫ ছেলে ১ মেয়ে ১ স্ত্রী রেখে যান। সন্তানরা হলেন- রাজ্জাক মিয়া(৫৫),এছেক মিয়া(৫৩),তারু মিয়া(৫১),আবু মিয়া(৪৯), রবিউল(৪৭), কন্যা মিনারা বেগম ও স্ত্রী রাহেলা খাতুন।
পিতার মৃত্যুর পর পৈতৃক ওয়ারিশ সূত্রে ১.২৭ শতাংশ এর মা রাহেলা খাতুনের থেকে সাফ কবলামূলে ১ শতাংশ সহ মোট ২.২৭ শতাংশের মালিক হন। মায়ের ক্রয়কৃত জমি নিয়ে কিছুদিন বিরোধ থাকলেও এলাকাবাসীর মাধ্যমে এক পর্যায়ে বিরোধের মীমাংসা হয়। এতে কিছু জমি ভাইদের দখলে থাকায় ভাইদের সাথে কোন বিরোধ না করে ভোগদখল করেন ২.২০ শতাংশ। উক্ত জমিতে ৪টি দোকান ও দোকানের উপরে থাকার জন্য বসতবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। আর্থিক সমস্যার কারনে গত ১৪ জানুয়ারীতে ১.৫৫ শতাংশ জমি মানিক মিয়ার কাছে বিক্রি করেন। এ জমি বিক্রির পর থেকে ভাই আবু মিয়া, রাজ্জাক মিয়া, এছেক মিয়া, তারু মিয়া, এবং ভাইদের ছেলে অর্থাৎ ভাতিজা জনি(৩৫), তুহিন (২৮), মমিন(২৫) সহ আরও অজ্ঞাত নামা লোকদের নিয়ে কিছু দিন আগে ১৭ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। রবিউল টাকা দিতে অস্বীকার করায় আবু মিয়া সঙ্গীদের নিয়ে অবৈধভাবে বিক্রয়কৃত জমির ৩ টি দোকান ও ভাড়াটিয়া রুমে তালা মেরে দেয়। রবিউল তালা লাগানোর কারণ জানতে চাইলে ৩১ জানুয়ারী রবিউলকে মারধর করে জখম করে ফেলে। ঘটনার বিষয়ে রবিউলের স্ত্রী মাকসুদা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ করেন। যার তদন্ত দেয়া হয় এস আই বেলায়েত হোসেনকে। এ ঘটনার কোন তদন্ত শেষ না হতেই ১১ ফেব্রুয়ারী রোববার সকাল ১১ টায় রবিউলের ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয়। এমটাই অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী।

রবিউল এখন ভাইদের ভয়ে স্ত্রী সন্তান নিয়ে শংকিত। অসহায় রবিউল এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা ও স্হানীয় এলাকাবাসীর কাছে ন্যায় বিচার পেতে সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort