রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন

পদ্মার ২৯ কেজির এক বাঘাইড় ৩৫ হাজারে বিক্রি

  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৪.২০ এএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে প্রায় ২৯ কেজি ওজনের একটি বড় বাঘাইড় মাছ ধরা পড়ে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পাবনা অঞ্চলের জেলেরা জাল ফেলে মাছটি ধরেন।

মাছটি বিক্রির জন্য ফেরিঘাটের রওশন মোল্লার আড়তে আনা হয়। সেখানে প্রকাশ্য নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ সর্বোচ্চ এক হাজার দুইশ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।

শাহজাহান শেখ জানান, প্রায় ২৯ কেজি ওজনের বাঘাইড়টি তিনি এক হাজার দুইশ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকায় কিনে নেন। মাছটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বিক্রির জন্য ঢাকাসহ বিভিন্ন স্থানে পরিচিত ব্যক্তিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল-রাজিব জানান, বাঘাইড় মাছ বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত। মাঝে মধ্যেই এ অঞ্চলে এ মাছ ধরা পড়ছে। তবে এ মাছ সংরক্ষিত বন্যপ্রাণী আইনের আওতায় চলে গেছে। মৎস্য সংরক্ষণ আইনে না থাকায় আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort