বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

নিতাইগঞ্জে যে কারণে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৪.১৪ এএম
  • ২৮১ বার পড়া হয়েছে

টাকা ও সোনাদানা লুট করতে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জেন ডালপট্টিতে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু।

তিনি জানান জিজ্ঞাসাবাদে জোবায়ের বলেছেন, তাঁর নিজের চলার জন্য টাকার দরকার। এ কারণে নিতাইগঞ্জের সবচেয়ে বড় বাড়িটি তিনি টার্গেট করেন। পরে তিনি ওই বাড়ির ছয়তলায় রামপ্রসাদ চক্রবর্তীর ফ্ল্যাটে কংলিবেল চাপেন।

এ সময় ওই ফ্ল্যাটের বাসিন্দা রুমা চক্রবর্তী দরজা খুললে ভেতরে ঢুকে তাকে গলা চেপে ধরেন জোবায়ের। ছিনিয়ে নেন রুমার গলার চেইন। এরপর ছুরি মেরে রুমাকে হত্যা করেন তিনি। এক পর্যায়ে রুমার মেয়ে অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তী এগিয়ে এলে তাঁকেও ছুরি মেরে হত্যা করেন জোবায়ের।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু আরও বলেন, এ সময় পাশের রুমে অবস্থানরত রামপ্রসাদ চক্রবর্তীর ছেলের বউ শীলাকে কোপাতে গেলে তিনি ধাক্কা দেন। এতে জোবায়ের ঘরের মেঝেতে থাকা রক্তে পা পিছলে পড়ে যান।

তখন শীলা দৌড়ে বঁটি নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। জোবায়েরও নিচে নেমে আসেন। শীলার হাতে বঁটি ও নিচে অনেক লোক দেখে জোবায়ের আবার ওই ফ্ল্যাটের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে পুলিশ তাঁকে রক্তমাখা ছুরিসহ আটক করে। এ সময় জোবায়েরের ব্যাগ থেকে দুটি সোনার চেইন ও কানের দুল উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু বলেন, এ ঘটনায় অভিযুক্ত জোবায়েরকে আসামি করে নিহত রুমা চক্রবর্তীর স্বামী রামপ্রসাদ চক্রবর্তী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। জোবায়েরের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১ মার্চ) বিকেলে শহরের নিতাইগঞ্জে ডালপট্টি এলাকায় স্বপন দাসের মালিকানাধীন ৬ তলা ভবনে মা ও মেয়েকে হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে ৭ মাসের অন্তঃস্বত্তা ঋতু চক্রবর্তী (২২)।

 

দুইজনের মধ্যে একজনের মরদেহ মেঝেতে ও অপরজনের মরদেহ অর্ধেক খাটের উপর ছিল। পুরো ফ্লোর ছিল রক্তমাখা। ওই ঘটনায় রক্তমাখা ছুরিসহ জোবায়েরকে এলাকাবাসীর সহায়তায় আটক করে পুলিশ।

জোবায়ের ২০১৩ সালে এইচএসসি পাস করে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। পরে আর্থিক সমস্যার কারণে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি বলে পুলিশের কাছে দাবি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort