বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৩.৫৫ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটি ভেঙে ৯ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

৯ সদস্যের কমিটিতে বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিনকে আহ্বায়ক এবং জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক মো. খোকন কে সদস্য সচিব করা হয়েছে । মঙ্গলবার (১৫ নভেম্বর) মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন।

 

নতুন কমিটিতে ১ নং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, মোশারফ হোসেন ও মো. জুয়েল আহমেদ।

 

প্রসঙ্গত, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। ২০২১ সালের ১ জানুয়ারি এড. তৈমূর আলম খন্দকারকে আহবায়ক ও অধ্যাপক মামুন মাাহমুদকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন হয়েছিলো তিনমাসের জন্যে।

কথা ছিলো তিনমাসের মধ্যে এই কমিটি সকল ইউনিট কমিটি গঠন করে জেলা বিএনপির সম্মেলন আয়োজন করবে। কমিটি ঘোষনার পর থেকে তৈমূর আর মামুন মিলে শুরু করেন কমিটি বানিজ্য। টাকার বিনিময়ে বিতর্কিতদের পদ দেয়ার চেষ্টা করতে থাকেন তারা।

 

এরই মাঝে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন চলে আসে। দলীয় নির্দেশ অমান্য করে এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী হন জেলা বিএনপির আহবায়ক এড. তৈমূর আলম খন্দকার।

এই অপরাধে প্রথমে তাকে জেলা বিএনপির আহবায়ক পদ থেকে অব্যহতি দেয়া হয় এবং পরবর্তীতে তাকে বিএনপির সকল পদ থেকে বহিস্কার করা হয়। তৈমূরের বহিস্কারে জেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort