বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

নারায়ণগঞ্জ আমাদের জন্য চ্যালেঞ্জ : তিতাসের এমডি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১১.৫৮ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশীদ মোল্লা বলেছেন, নয় মাস যুদ্ধ করে যদি দেশ স্বাধীন করতে পারেন তাহলে গ্যাস চোরদের বিরুদ্ধে কেন পারবেন না। যারা অবৈধ লাইন নেয় তারা সব চোর। যারা অবৈধভাবে গ্যাস নেয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ কাবে গণশুনানি ও সিটিজেন চার্টার বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আঞ্চলিক বিপণন ডিভিশন নারায়ণগঞ্জের উদ্যোগে এই গুণশুনানি ও সিটিজেন চার্টারের আয়োজন করা হয়।
হারুনুর রশীদ মোল্লা বলেন, তিতাসে নারায়ণগঞ্জের অবস্থা খুব খারাপ। নারায়ণগঞ্জে এত অবৈধ সংযোগ, এজন্য প্রথম এখানে এসেছি। নারায়ণগঞ্জ আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা আইনগতভাবে চেষ্টা করবো। কোনো অনিয়ম হবে না। আমাদের অফিসের কেউ যদি বিরক্ত করে তাহলে কারও কাছে যাওয়ার দরকার নেই। আমার নম্বরে যোগাযোগ করবেন আমি সরাসরি অ্যাকশনে যাবো।
তিনি আরও বলেন, অনিয়মের ব্যাপারে আমি জিরো টলারেন্স। আমি যতদিন আছি, আমার এখানে কেউ অনিয়ম করতে পারবে না। আপনারা যদি সহযোগিতা করেন আমরাও আপনাদের সহযোগিতা করতে পারবো। এখান থেকেই দুর্নীতিমুক্ত হবে।
এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জিএম (অ্যাডমিন) মো. মনির হোসেন খান, আঞ্চলিক বিপণন ডিভিশন নারায়ণগঞ্জের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইমামুদ্দিন শেখ, ডিজিএম প্রকৌশলী মো. গোলাম ফারুক, সোনারগাঁয়ের ডিজিএম প্রকৌশলী মো. সুরুজ আলম, নরসিংদীর ডিজিএম প্রকৌশলী মো. নাসিমুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort