শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি

আদমজী বিহারী কলোনির অস্ত্রধারী ‘শীর্ষ সন্ত্রাসী’ নাদিম গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১.১৬ পিএম
  • ১০৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ আদমজী বিহারী কলোনির অস্ত্রধারী ‘শীর্ষ সন্ত্রাসী’ নাদিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ । বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য নাদিমকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাবের দেওয়া তথ্যানুযায়ী, গত ১৮ জুন র‌্যাব-১১ আদমজী বিহারী কলোনিতে মাদক ও অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে। ওই সময় নাদিমের তালাবদ্ধ ঘর থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ৮৪টি পুরিয়া গাঁজা, ১৭টি দেশীয় অস্ত্র, ৪টি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির থান কাপড়, একটি ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ১১৩ টাকা। ওই অভিযানের সময় নাদিম পালিয়ে গেলেও তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় অভিযোগ আনা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, অভিযুক্ত নাদিমের (২২) নির্দিষ্ট কোনো পেশা নেই। সে এলাকার একজন অস্ত্রধারী হিসেবে পরিচিত। উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে সে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মনে ভীতি তৈরি করতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort