শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১১.০৫ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : চরাঞ্চলের মেঘনা নদীর তীর ঘেষে কৃষি জমির মাটি কাটায় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ করে হামলা ও লুটপাটের ঘটনার অভিযোগ উঠেছে । মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার কালিরচর গ্রামের পাশে নদী থেকে বালু উত্তোলনে গেলে গ্রামবাসী বাঁধা দেয়। এ সময় বালু খেকো চক্র দেশীয় অস্ত্র নিয়ে গ্রামে হামলা চালায়।
হামলাকারীরা এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং ঘরে ঘরে ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত কয়েকজন আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী জানান, আমাদের ধানের জমি অবৈধ ভাবে কেটে নেওয়ায় আমরা এলাকাবাসী সবাই নদীর পাড়ে মেঘনা নদীতে গিয়ে বাঁধা দেই। সে সুযোগে তারা গ্রাম ফাঁকা পেয়ে হামলা চালায়, লুটপাট করে। স্বর্ণ, টাকা নিয়েগেছে তারা।
আরেক ভুক্তভোগী না প্রকাশ না করা শর্তে জানান, আমাদের ফসলি জমি কেটে নেওয়ার বাঁধা দিলে তারা আমাদের এলাকায় ককটেল বিস্ফোরণ, হামলা ও লুটপাট চালায়। দেওয়ানকান্দি গ্রামের জালাল দেওয়ানের পুত্র শামিম, কালিরচর এলাকার সাজন সরকারের নেতৃত্বে ২ টি স্পিড বোডে এসে হামলা ও লুটপাট চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানাই।
একাধিক গ্রামবাসী জানান, মেঘনার কালিরচর গ্রাম সীমানা ঘেঁষে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। তবে প্রশাসনের বেঁধে দেওয়া সীমানার ভেতরে এসেই তারা নিয়মিত বালু কেটে নিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় গ্রামবাসী বাঁধা দিলে তাদের উপর গুলি চালায় বালু চক্র মহলের লোকজন। বালু উত্তোলনে বাঁধা দেওয়ার এ পর্যন্ত মেঘনা নদীতে একাধিক সংঘর্ষ হয়ে কয়েক জনের মৃত্যু হয়েছে। তবুও থেমে নেই বালু উত্তোলন। এদিকে, প্রশাসনের কাছে বেশ কয়েকবার জানানো হলেও শান্তনা ছাড়া কিছুই মেলেনি গ্রামবাসীর বলে জানান তারা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, ঘটনাটি শুনেছি। একটি অনলাইনে ভিডিও দেখেছি। ওই এলাকায় কিবরিয়া মিজি ও কানা জহির গ্রুপের আধিপত্য বিস্তার চলছে। তবে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort