শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩৯ এএম
  • ১২৬ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে নুসাইবা আক্তার ও সালাউদ্দিন মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে ইয়ামিন মিয়া। নিখোঁজের প্রায় দুই ঘন্টা পর বাড়ির পাশ্ববর্তী খালের পানি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে নুসাইবা আক্তার ও সালাউদ্দিন মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে ইয়ামিন মিয়া বাড়ি উঠানে দুপুরে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে ঘাটের পানিতে চলে যায়।

পরে আড়াইটার দিকে জাহানারা নামের এক নারী ঘাটে পানি আনতে গেলে সেখানে ইয়ামিনের লাশ ভেসে থাকতে দেখে। এক পর্যায়ে চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে সেখান থেকে ইয়ামিন ও নুসাইবার লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, শিশু দুটি খালের মধ্যে বাধা নৌকার উঠার চেষ্টাকালে পানিতে ডুবে যায়।

চেঙ্গাকান্দি গ্রামের নুরজাহান বেগম জানান, বাড়ির ঘাটে পানি আনতে গিয়ে তিনি ইয়ামিনের লাশ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পানিতে ডুবিয়ে দু’জনের লাশ উদ্ধার করে। ঘটনাটি সকলের মনে আঘাত করেছে। এমন ঘটনা যেন কোন পরিবারের না ঘটে।

নিহত নুসাইবার বাবা শাহ আলী বলেন, দুইজন সবসময় একসাথে খেলাধুলা করতো। আজকেও বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ বাড়ির উঠানে তাদের না দেখে আমার মা তাদের খুজতে বের হন। এর মধ্যে বাড়ির পিছনের খালে লাশ ভাসতে দেখে। কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, খেলার কারনে আজ আমার মেয়েকে হারালাম। এ শোক আমি কিভাবে কাটাবো।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি হৃদয় বিদারক। নিহতদের পারিবারের কোন অভিযোগ না থাকায় তাদের দাফন কাজ শেষ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort