রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

মোশাররফ হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের ফাঁসি

  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩২ এএম
  • ১২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ- সোনারগাঁয়ে দলিল লেখক মোশাররফ হোসেন ভূঁইয়া (৪৫) হত্যা মামলায় স্ত্রীর পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

উল্লেখিত দন্ডের পাশাপাশি আদালতের বিজ্ঞ বিচারক উভয়কে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, ‘হত্যা মামলায় আদালত একজনের মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।’

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নিহত মোশাররফের স্ত্রী শাহিনুর আক্তার (৩০) রায় ঘোষনাকালে আদালতে অনুপস্থিত ছিলেন। অপরদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. রিপন মিয়া (৪০) আদালতে উপস্থিত থাকাবস্থায় উল্লেখিত রায় প্রদান করা হয়।

শাহিনুর আক্তারের পরকীয়া প্রেমিক ছিলো রিপন মিয়া। সে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার কাঁচপুর চেঙ্গাইন খালপাড় এলাকায় দলিল লেখক মোশাররফ হোসেন ভূঁইয়ার স্ত্রী শাহিনুর আক্তার তার পরকীয়া প্রেমিক রিপনকে নিজ বাড়িতে ডেকে নেন। ঘরের জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে মোশাররফকে ঘুমন্ত অবস্থায় প্রথমে বৈদ্যুতিক শক দিয়ে নিস্তেজ করা হয়। পরে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে। ঘটনা ঘটিয়ে পরকিয়া প্রেমিক রিপন পালিয়ে যায়।

পরবর্তীতে নিহতের ভাই সোলায়মান ভূঁইয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়েরের পর আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রিপন মিয়াকে মৃত্যুদণ্ড ও শাহিনুরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে মামলার বাদি সোলায়মান ভূঁইয়া বলেন, ‘আদালতের দেয়া রায়ে আমরা সন্তুষ্ট। তবে রায়টি দ্রুত কার্যকরের দাবি জানাই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort