শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি

সিদ্ধিরগঞ্জে নতুন আইলপাড়া থেকে গৃহকর্মী হেলেনা নিখোঁজ, থানায় জিডি

  • আপডেট সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১.১০ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ড নতুন আইলপাড়া এলাকা থেকে হেলেনা আক্তার (১৫) নামে এক গৃহকর্মী নিখোঁজ হয়েছেন। গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টার দিকে নতুন আইলপাড়া জ্ঞানের আলো স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।

তার (হেলেন আক্তার) নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গৃহকর্তা মোঃ কামরুল হাছান। জিডি নং- ৬২৯।

জিডির বিবরণে কামরুল হাছান বলেন, হেলানা আক্তার আমার বাসায় গত তিন বছর যাবৎ গৃহকর্মী কাজ করে আসছে। আমার ভাগ্নীকে প্রতিদিন বাসার পাশেই জ্ঞানের আলো স্কুলে আনা নেওয়ার কাজ করতো।

প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল ৯ টায় ভাগ্নীকে বাসা থেকে স্কুলে নেওয়ার পর থেকে হেলেনা নিখোঁজ হয়ে যায় অনেক খুঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি, পরবর্তীতে বাসায় খুঁজাখুঁজির পর জানতে পারি ঘরে রাখা ৫ ভরি স্বর্ণ এবং ৩ লাখ টাকা পাওয়া যাচ্ছে না তখন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করি।

নিখোঁজ হেলেনা আক্তার নতুন আইলপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের পাশে বসবাস করতো তার (হেলেনা আক্তার) গায়ের রং শ্যামলা, চোখের রং কালো, উচ্চতা পাঁচ ফুট, হ্যাংলা পাতলা, তার পরনে কালো বোরকা ও কালো হিজাব পড়া ছিলো। কেউ তার সন্ধান পেলে সিদ্ধিরগঞ্জ থানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানান, প্রাথমিক ভাবে একটা জিডি পেয়েছি, মেয়েটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort