বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ

নারায়ণগঞ্জে করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ২০৯

  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১, ৪.০৩ এএম
  • ৪১৭ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মরণঘাতী ভাইরাসে জেলায় মোট ২৩৬ জন মৃত্যুবরণ করেছেন। মৃত নারী (৫৫) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। মৃত পুরুষ (৪২) সোনারগাঁয়ের বাসিন্দা। এদিকে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ২০৯ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১৬ হাজার ৭৬২ জন।
শনিবার (১৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৩৯ জন, সদরে ৩৬ জন, বন্দরে ৫৬ জন, আড়াইহাজারে ২১ জন, সোনারগাঁয়ে ২৫ ও রূপগঞ্জে ৩২ জন আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১২১ জন ও আক্রান্ত ৬ হাজার ১২৫ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪৫ জন ও আক্রান্ত ৩ হাজার ৩৭৬ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৫৬ ও মারা গেছেন ১০ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ১ হাজর ১১৫ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ৬৭৭ জন ও মারা গেছেন ৪২ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৩ জন।
জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ২৬ হাজার ৫৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬১৭ জনের।
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ১৩ হাজার ৯৭৩ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৫ হাজার ২৫৩ জন, সদর উপজেলার ২ হাজার ৮৪১ জন, রূপগঞ্জের ২ হাজার ৬৩৩ জন, আড়াইহাজারের ৯৩৮ জন, বন্দরের ৯৫৪ ও সোনারগাঁয়ের ১ হাজার ৩৫৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort