বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমানসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৬.২০ এএম
  • ২১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনে (ফতুল্লা-সিদ্ধিগঞ্জ) ১১ প্রার্থীর মধ্যে সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না দেওয়ায় একজন ও ফরম সঠিকভাবে পূরণ না করায় ও ১ শতাংশ ভোটার স্বাক্ষর না দেওয়ায় আরেকজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও বাতিল প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক প্রার্থীদের বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন- একেএম শামীম ওসমান (আওয়ামী লীগ), মো. আলি হোসেন (তৃণমূল বিএনপি), মো. মূরাদ হোসেন জামাল (জাকের পার্টি), মো. ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি), মো সেলিম প্রধান (বাংলাদেশ সুপ্রীম পার্টি), মো. হাবিবুর রহমান (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), শহীদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি), গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস) ও মো. ছৈয়দ হোসেন (জাসদ)।

এছাড়া কাজী দেলোয়ার হোসেন (স্বতন্ত্র) এর মনোনয়ন ফরম সঠিকভাবে পূরণ না করায় ও ১ শতাংশ স্বাক্ষর না দেওয়ায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

একইভাবে মো. রাশেদুল ইসলাম (স্বতন্ত্র) প্রার্থীর ১ শতাংশ ভোটার স্বাক্ষরের সরেজমিনে তদন্ত করে ৪ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায় স্বাক্ষর করা একজন বিদেশে আছেন ও বাকি ৩ জন স্বাক্ষর করেছেন বলে স্বীকার করেননি। এ কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort