বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ডাকাত এক ব্যাবসায়ীকে কুপিয়ে আহত করেছে

  • আপডেট সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৯.৫৮ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় দেখে ফেলায় মনসুর নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক আহত করেছে শীর্ষ ডাকাত সাকিব ও তার সহযোগীরা। বৃহস্পতিবার রাতে বাড়ি মজলিস এলাকায় ব্যবসায়ীর উপর ডাকাতদের হামলার এই ঘটনা ঘটে। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউপির কোম্পানীগঞ্জ গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে শীর্ষ ডাকাত ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার, হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদক ও মারামারিসহ একাধিক মামলার আসামী সাকিব (৩৫) দেশী বিদেশী অস্ত্রসহ তার সহযোগী ডাকাতদের নিয়ে বাড়ি মজলিস এলাকায় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তখন হাবিবপুর গ্রামের মৃত সাঈদ বেপারীর ছেলে পার্টস ব্যবসায়ী মনসুর (৩৮) নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাদের দেখতে পেয়ে কি কারণে তারা সেখানে অবস্থান করছে তা জানতে চাইলে, ডাকাত সাকিব ও তার সহযোগীরা ব্যবসায়ী মনসুরের উপর ধারালো অস্ত্র চাপাতি, ছুরি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং তাকে এলোপাতারি কোপাতে থাকে। ব্যবসায়ী মনসুর কোপের আঘাত নিয়ে ডাক চিৎকার দিতে দিতে দৌড়ে উপজেলা সড়কে এসে পড়ে গেলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাত সাকিব ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। স্থানীয়রা জানায়, এলাকার শীর্ষ ডাকাত সাকিব হাবিবপুর, বাড়ি মজলিস, সাদীপুর, টিপরদী, গোহাট্টা গ্রামসহ মোগরাপাড়া, পিরোজপুর, বৈদ্যেরবাজার, বারদী ইউনিয়ন ও সোনারগাঁও পৌরসভা এলাকায় ডাকাতি, ছিনতাই করে থাকে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনে ডাকাতি করে সাকিব ও তার বাহিনী। তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়। ভয়ে কেউ কিছু বলতে পারেনা। তার অত্যাচারে অতিষ্ট স্থানীয়রা। এই বিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, ব্যবসায়ীর উপর হামলার ঘটনা শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ডাকাত সাকিবকে ধরতে অভিযান চালানো হচ্ছে। সাকিব একাধিক মামলার আসামী। কিছুদিন আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort