শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত টানবাজারের জামাল ইয়ার্নের বিরুদ্ধে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের খানপুর হাসপাতাল নিরাপত্তার চাদরে -আনসার”এপিসি – আবুল বাসারের কৃতিত্ব যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ

  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪.৩৭ পিএম
  • ৭২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পিকনিকের আড়ালে ট্রলারে মাদক ও নারী নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার (৯ আগস্ট) রাত ৮টার দিকে কাঞ্চন ব্রিজ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নৌপুলিশের সহায়তায় রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকদের মধ্যে রয়েছেন- মুড়াপাড়া ইউপির ২ নম্বর ওয়ার্ড মেম্বার মানিক মিয়া, পাড়াগাঁয়ের শাহাদাত হোসেন সেলিম, মুড়াপাড়ার রনি ও রাসেল মিয়া, জামালপুরের সুমন খান, মর্তুজাবাদের জাহাঙ্গীর, মঙ্গলখালীর আলমগীরসহ মোট ২০ জন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে ট্রলার থেকে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল, বিয়ার, জুয়ার সরঞ্জাম এবং তাস উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, বিয়ার-মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তিদের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort