রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন নিবন্ধিত, প্রশাসনকে অবহিত

  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯.০৫ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা, অটোটেম্পো, মিশুক ও বেবী ট্যাক্সি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-নাঃগঞ্জ-০৩৭) সরকারের শ্রম অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে। গত রোববার (৭ জুন) সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নারায়ণগঞ্জ বিভিন্ন দফতরে ও প্রশাসনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

সংগঠনের সভাপতি মো. আরিফ হাসান ও সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসেন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, গত ২৩ মে ২০২৬ তারিখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগীয় শ্রম দপ্তর, নারায়ণগঞ্জ থেকে ইউনিয়নটিকে ‘নাঃগঞ্জ-০৩৭’ না.গঞ্জ রেজিস্ট্রেশন প্রদান করা হয়।

পত্রটিতে আরও উল্লেখ করা হয়, যথাযথ আইনি প্রক্রিয়ায় নিবন্ধন পাওয়ার বিষয়টি সিটি কর্পোরেশনের দাপ্তরিক কাজ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে অবহিত করা হয়| অটোরিকশা, মিশুক ও টেম্পো শ্রমিকদের অধিকার রক্ষা এবং শৃঙ্খলার সাথে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিবন্ধনের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জদের (ওসি) নিকটও প্রেরণ করা হয়েছিল।

সংগঠনের প্রধান কার্যালয় চাষাড়ার আল-জয়নাল ফেব্রিক্স মার্কেটে (নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ সংলগ্ন) অবস্থিত নবনিবন্ধিত এই ইউনিয়নের কার্যকরী সভাপতি মাকিদ মোসৃতাকিম শিপলু আশা প্রকাশ করেন, সরকারিভাবে নিবন্ধিত সংগঠন হিসেবে এখন থেকে শ্রমিকদের নায্য অধিকার নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে তারা প্রশাসনের সাথে আরও নিবিড়ভাবে কাজ করতে পারবেন।

বিভিন্ন দফতরে স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সহ সাধারণ সম্পাদক জিয়াউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort