বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

নারায়ণগঞ্জে ২৯০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার

  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১০.০১ এএম
  • ১৪২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের ব্যবহার রোধে শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার দ্বিগু বাবুর বাজারে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

এ সময় তিনটি দোকান থেকে ২৯০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার ও পলিথিন রাখায় ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩ নভেম্বর) জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. আল মামুনের নেতৃত্বে দিগুবাবুর বাজারে এ অভিযান চালানো হয়।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ।

এ সময় অভিযানে মেসার্স এলভি ট্রেডার্সকে ২৪০ কেজি পলিথিন রাখায় ২০ হাজার, মেসার্স ফাতেমা স্টোরকে ২১ কেজি পলিথিন রাখায় ৫ হাজার ও মেসার্স সেহান স্টোরকে ২৯ কেজি পলিথিন রাখায় ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, মজুদ ও ব্যবহার রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort