মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন ১ম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, সম্পর্কে নতুন সমীকরণ সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জে ডিসি অফিস এলাকায় সংঘর্ষ, গুলি

  • আপডেট সময় সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ২.৪১ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়েছে বলে জানান আন্দোলনকারীরা।

রোববার (৪ আগস্ট) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্র জনতা সেখানে হামলার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এর আগে বেলা ১১টার পর সেখানে অবস্থান নেয় ছাত্র-জনতা। তারা ডিসি অফিস ঘেরাও করে সেখানে অবস্থান নিয়ে এক দফার পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে জেলা আদালত প্রাঙ্গণ এলাকায় ছাত্র-জনতা প্রবেশ করে স্লোগান দেয় এবং ডিসি অফিসে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি চালায়।

এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৯ জন গুলিতে আহত হয়েছেন।

পুলিশের গুলির পর ছাত্র-জনতা জেলা আদালত প্রাঙ্গণের সামনে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের দুই দিকে অবস্থান নেয়। পুলিশও সেখানে অবস্থান নিয়ে আছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলে জানা গেছে।

আদালতের একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়েছে আমরা শব্দ পেয়েছি। অন্তত ১০ জনকে আহত অবস্থায় নিয়ে যেতে দেখেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort