বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬: টেকসই ভবিষ্যৎ গঠনে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

নারায়ণগঞ্জে ওসমান পরিবার দ্বারা সংগঠিত সব হত্যার বিচার দাবি

  • আপডেট সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩.৫৯ এএম
  • ১৫০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার সাড়ে ১১ বছর উপলক্ষ্যে আলোক প্রজ্জলন কর্মসূচি পালিত হয়েছে।

 

শনিবার (৮ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, আমরা ত্বকী হত্যার বিচার চাই। সাগর রুনি হত্যার বিচার চাই, তনু হত্যা বিচার চাই। আমরা এ বিচারের মধ্যদিয়ে আশা করি এ সরকার তার চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাবে। এ সরকার আমাদের আকাঙ্ক্ষার সরকার, মানুষের সরকার, জনবান্ধব সরকার কীনা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায় কিনা তা আমরা বুঝতে পারবো।

 

পুলিশ বাহিনী সম্পর্কে তিনি বলেন, যারা পুলিশ বাহিনীতে রয়েছেন তারা আমাদের মতোই মানুষ। আমাদের কারো ভাই কিংবা আত্মীয়-স্বজন। কিন্তু এ পুলিশ বাহিনীকে কলুষিত করেছেন শেখ হাসিনা। আমরা এর পরিশুদ্ধ একটি রূপ দেখতে চাই। কারণ এ দেশকে গড়ে তুলতে পুলিশ লাগবে।

 

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় স্কুল দখল হয়ে যাচ্ছে। মসজিদ কমিটি দখল করে ফেলছে। এর বিরুদ্ধে প্রশাসনের শক্ত ব্যবস্থা নিতে হবে। আমরা এখন আবার দেখছি বিভিন্ন মাজারে হামলা হচ্ছে। শুক্রবার নারায়ণগঞ্জে এমন এক ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। কোনো একটি মতের মানুষ আরেক মতের মানুষের টুটি চেপে ধরবে তা আমরা সভ্য দেশে এটা কাম্য করি না।

 

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক আহমেদুর রহমান তানু, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort