সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি “জান্নাতের পাখিদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি”—প্রধান অতিথি এম এইচ তালুকদার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির সুবাতাস ছড়িয়ে দিতে চাই: সাখাওয়াত

  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১.২৪ পিএম
  • ৩০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ নগর পৌর পাঠাগার মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। আমরা এই নারায়ণগঞ্জে বিএনপির সুবাতাস ছড়িয়ে দিতে চাই। সেই সুগন্ধ ছড়িয়ে দিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ প্রক্রিয়াতেই আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি মহোদয় আমাদের সঙ্গে থাকবেন বলে আমরা আশা করি।”

নেতাকর্মীদের সতর্ক ও সুসংগঠিত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, দলের পক্ষ থেকে সরকারের যাতে কোনো বদনাম না হয়, এমন কোনো কর্মকাণ্ডে কেউ অংশ নেবেন না। চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা মাদক সেবন কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, “আমাদের দলকে সুসংগঠিত করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে দলকে ঐক্যবদ্ধ করার বার্তা দিয়েছেন। কারও প্রতি কটূক্তি না করে আমাদের দূরত্ব ঘুচিয়ে আনতে হবে। বিএনপির দরজা সবার জন্য খোলা, যোগ্যতা অনুযায়ী সবাই মূল্যায়ন পাবেন।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জাকির খানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপদেষ্টা আলহাজ্ব এম এ মজিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পারভেজ মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরকার হুমায়ুন কবীর, মনির হোসেন খান, আব্দুস সবুর খান সেন্টু, আতাউর রহমান মুকুল ও হাজী মো. নুরুউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort