বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬: টেকসই ভবিষ্যৎ গঠনে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

নারায়ণগঞ্জে আলোচিত মা-অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলার রায় আজ

  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৫০ এএম
  • ১২৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে মা-অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার রাজ আজ রোববার (২২ সেপ্টেম্বর)।

গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালতে যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি (সরকারি কৌঁসুলি) আব্দুর রহিম। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মৃনাল কান্তি দত্ত বাপ্পী, অ্যাডভোকেট কামাল হোসেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন।

বাদীপক্ষের আইনজীবী মো. কামাল হোসেন জানান, ১১ সেপ্টেম্বর যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। যুক্তিতর্ক শেষে ২২ সেপ্টেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। অতিরিক্ত পিপি আব্দুর রহিমও বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ মার্চ বিকেলে শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় স্বপন দাসের মালিকানাধীন মাতৃসদন নামে একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলার রামপ্রসাদের ফ্ল্যাটে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনাস্থল থেকেই রক্তমাখা ধারালো ছুরিসহ আল জুবায়ের স্বপ্নীলকে গ্রেপ্তার করে পুলিশ। তার হাতে ছিল গ্লাভস। আল জুবায়ের স্বপ্নীল শহরের পাইকপাড়া এলাকার লবণ ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে।

২০২৩ সালের জানুয়ারির সেই হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এ এইচ এম কামরুজ্জামান ফারুক।

অভিযোগপত্রে একমাত্র আসামি হিসেবে অভিযুক্ত করা হয় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া আল জুবায়েদ স্বপ্নীলকে। অভিযোগপত্রে সাক্ষী দেখানো হয় ৩০ জনকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort